চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের সাবেক এক কর্মী মাহবুব আলমের বিরুদ্ধে। তিনি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব আলম একসময় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুকের সঙ্গে কাজ করেছেন।
অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে তিনি অবস্থান পরিবর্তন করেন এবং নিজেকে বিএনপির সমর্থক হিসেবে পরিচয় দিতে শুরু করেন। পরবর্তীতে সরকার গঠনের পর তিনি নিজেকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন-এর ঘনিষ্ঠ বলে দাবি করছেন।
স্থানীয়দের অভিযোগ, এই পরিচয় ব্যবহার করে তিনি থানাসহ বিভিন্ন স্থানে প্রভাব খাটাচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে একাধিক ব্যক্তি তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মাহবুব আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like

এস আলমের মেয়ের জামাই বেলালের টাকা পাচারকারী! কে এই মাহতাব?

ঢাকা: ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর, একে একে বেরিয়ে আসতে থাকে…

সাবেক চসিক মেয়রের ছায়া পিএস ‘রায়হান ইউসুফ’ শত কোটি টাকার মালিক!

চট্টগ্রাম: দুর্নীতির নতুন সংজ্ঞা তৈরি করে সাবেক মেয়র আ জ ম নাছির…

বনানীর বিতর্কিত মডেল আসমার প্রতারণা: জড়াল ব্যবসায়ীর পিএস-এর নাম

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বনানীর বিলাসবহুল ফ্ল্যাটে বসবাসকারী আসমা আক্তার ওরফে জেসমিন জুই,…

মাদক কান্ডে জড়িয়ে যাচ্ছে তারকাদের নাম, ধরাছোঁয়ার বাইরে অনেকেই

ডেস্ক নিউজ: দেশের শোবিজ অঙ্গনে মাদকসংশ্লিষ্টতা নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।…